পেটুয়াঘাট মৎস‍্য বন্দরে ট্রলার ডুবে মৃত ২, নিখোঁজ ৭

আমাদের ভারত, কাঁথি, ১০ জুন: ফের ট্রলার ডুবি। ঘটনায় মৃত্যু হল দুজন মৎস্যজীবীর। বর্তমানে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে ৭ জন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পেটুয়াঘাট মৎস‍্য বন্দরের কাছে।

আজ সকাল নাগাদ ঘটনাটি ঘটেছে। জানা গেছে ওই ওই ট্রলারটির নাম আল আমিন। গতকাল রাতে নন্দীগ্রাম থেকে পেটুয়াঘাট মৎস্য বন্দরে আসছিল। এমন সময় দুর্ঘটনার মুখে পড়ে ট্রলারটি। বন্দরে ঢোকার মুখেই ডুবে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। বর্তমানে বাকি মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *