স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ জুলাই: পঞ্চায়ের নির্বাচনের দিন রায়গঞ্জে সিপিএমের দুই প্রার্থীকে ধারালো অস্ত্রের কোপ। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে।
আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর এলাকায় ২৩১ নম্বর বুথের সিপিএমের পঞ্চায়েত সমিতির প্রার্থী সহদেব দাস ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ঝুম্পা দাসকে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়। ঘটনায় দুজনেই গুরুতর জখম হন। অভিযোগের তীর তৃণমূলের দিকে। আহতদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

