পঞ্চায়েত ভোটে রণক্ষেত্র কেশপুর হাসপাতাল চত্বর, কংগ্রেস ও তৃণমূল সংঘর্ষ, আহত ৩

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জুলাই: সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হলেও, দুপুরে শুরু হলো অশান্তি। হাসপাতাল চত্বর রণক্ষেত্রের আকার ধারণ করে কেশপুরের উচাহারে সঞ্জয় পানের নতৃত্বে কাজী শাহাদাত উচাহার বুথে ছাপ্পা দিতে যায় বলে অভিযোগ কংগ্রেসের। সেই সময় শেখ আরিফ ও শেখ তসলিম নামের দুই কংগ্রেস কর্মী তৃণমূল কর্মীদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে কাজী শাহাদাত সহ দুই কংগ্রেস কর্মী আহত হয়। এর পর দুই কংগ্রেস কর্মীকে কেশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করতে গেলে আবার তাদের ওপর চড়াও হয় একদল তৃণমূল কর্মী। হাসপাতাল চত্বরেই ব্যাপক মারামারির ঘটনা ঘটে। লাঠি নিয়ে চলে মারধো। এরপর তৃণমূলের অঞ্চল সভাপতি কাজী শাহাদাত সহ দুই কংগ্রেস কর্মীকে মেদিনীপুরে স্থানান্তরিত করা হয়।

যদিও কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। প্রসঙ্গত, এই উচাহার অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী শেখ হসিরুদ্দীন। তবে দিনের শেষে কেশপুর রয়েছে কেশপুরেই, তা আরও একবার প্রমাণ হয়ে গেলো পঞ্চায়েত ভোটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *