সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ নভেম্বর: ভ্যাকসিন চুরির দায়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ। ধৃতদের নাম দিলীপ রায় ও শংকর রায়। তারা গোপালনগর থানার আকাইপুরের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার আকাইপুর গ্রাম পঞ্চায়েতের একটি ভ্যাকসিন ক্যাম্প শেষে সেখান থেকে ভ্যাকসিনের ৬ টি ভায়েল ফেরত আসে। পরবর্তী সময় দেখা যায় সেখান থেকে চারটি ভায়েলের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে মঙ্গলবার বনগাঁ ব্লক স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক সাহা রায় গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দিলীপ রাশ ও শংকর রায়কে ভ্যাকসিন চুরির দায়ে গ্রেফতারর করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ওই চুরি করা ভ্যাকসিন আকাইপুর বাজারে একটি হাতুড়ে ডাক্তারকে দিয়ে দিয়ে নিজেদের অত্মীয় সজনকে দেওয়া হচ্ছিল। সেই সময় বিজেপির কিছু কর্মী জানতে পেরে খোঁজ নিতে ওই দোকান ঘরে যায়। সেখানে তাদেরকে আটকে হুমকি দেয় শংকর। এরপর তারা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়। পরে স্বাস্থ্য দফতর ও প্রশাসনকে অভিযোগ করে। ঘটনা স্থলে পুলিশ এসে শংকর ও হাতুড়ে চিকিৎসককে আটক করে। পুলিশ তদন্ত করে এদিন সকালে তাদের গ্রেফতার করে। বুধবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ঘটনার তদন্ত করছে গোপালনগর থানার পুলিশ।

