কুমারেশ রায়, মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর: মানুষ গড়ার কারিগরদের উপযুক্ত সম্মান প্রদর্শনের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন। তাই আজ শিক্ষক দিবসের দিন সকাল সকাল রাজ্যজুড়ে শিক্ষক শিক্ষিকাদের মোবাইলে এসেছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা। এই ধারা বজায় রেখে জননেতা অভিষেক ব্যানার্জি ও যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের বার্তাকে পাথেয় করে মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি সন্দীপ সিংহ আজ সারা জেলাজুড়ে গ্রামে, শহরে, পাড়ায় পাড়ায় শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানানোর জন্য যুব কর্মীদের অনুরোধ করেন। মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়া এই ভাবনার অভিনবত্ব এনে শিক্ষকদের শ্রদ্ধা জানানোর কর্মসূচির সাফল্য কামনা করেন।মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুজয় হাজরাও কর্মসূচি রূপায়ণে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

ভাবনায় অভিনবত্ব এনে শিক্ষক দিবস উপলক্ষ্যে মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি সন্দীপ সিংহ নিজে শালবনীতে শিক্ষক সেলের তন্ময় সিংহ সহ যুব তৃণমূলের সঙ্গীদের নিয়ে প্রাক্তন শিক্ষকদের বাড়ি গিয়ে আর্শীবাদ নিলেন ও বয়স্ক শিক্ষক শিক্ষিকাদের সুস্বাস্থ্যের এবং টীকাকরণের খোঁজ খবর করেন। ভাবনার অভিনবত্বে নতুন আঙ্গিকের কর্মসূচির সফল রূপায়ণের জন্য জেলাজুড়ে যুব সহযোদ্ধাদের ধন্যবাদ জানান মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সন্দীপ সিংহ।


