আমাদের ভারত, আলিপুরদুয়ার, ২১ ডিসেম্বর: প্রয়াত ভারতীয় সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও তাঁর সহযাত্রীদের আত্মার শান্তি কামনার জন্যে তেরো দিনের মাথায় শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করলেন কালচিনি ব্লক তৃণমূল সভাপতি পাসাং লামা। বৌদ্ধ ও হিন্দু রীতি মেনে কালচিনি কার্গিল চকে শ্রাদ্ধের আয়োজন করা হয়।

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ১৪ জন। সেনাপ্রধান তাঁর স্ত্রী এবং সহযাত্রীদের আত্মার শান্তি কামনায় ১৩দিন ধরে শোক প্রকাশ করে কালচিনি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সোমবার ১৩ দিনের মাথায় শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন হয়। মাথা নেড়া করলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পাসাং লামা। তিনি জানান, তৃণমূল নেতা হিসেবে নয় ভারতবাসী হিসেবে শ্রদ্ধাঞ্জলি দিলাম। এদিন হিন্দু পণ্ডিত এসে হিন্দু রীতি মেনে শ্রাদ্ধ অনুষ্ঠান করে অপরদিকে বৌদ্ধ পণ্ডিত এসে বৌদ্ধ রীতি মেনে শ্রাদ্ধ অনুষ্ঠান করে।

