TMC leader, Daspur, দাসপুরে দশম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃ*ত্যু*র ঘটনায় শিক্ষককে আড়াল করার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: দাসপুর থানার বাসুদেবপুরে দশম শ্রেণির ছাত্রী শ্রেয়া হাইতের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ভীত শিক্ষক গৌতম সিনহাকে আড়াল করার অভিযোগ, বাসুদেবপুর হাই স্কুলের প্রাক্তন সভাপতি তৃণমূল নেতা গ্রেফতার।তৃণমূল নেতার নাম কাজল সামন্ত। তিনি বাসুদেবপুরের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। ধৃতকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে আদালত তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

বাসুদেবপুর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী শ্রেয়া হাইতের মৃত্যুতে ওই স্কুলের শিক্ষক গৌতম সিনহার নাম জড়ায়।একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট এবং কলের সন্ধান পায় পুলিশ। ঘটনার তদন্ত করতে গিয়ে উঠে আসে ওই স্কুলের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল নেতা কাজল সামন্তর নাম। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অভিযুক্ত শিক্ষককে আড়াল করার চেষ্টা করেছেন। পুলিশ কাজল সামন্তকে গ্রেফতার করে। অভিযুক্তকে আদালতে তোলা হলে আদালত ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, ধৃত কাজল সামন্ত তার প্রভাব খাটিয়ে একাধিক ঘটনায় যুক্ত থাকতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *