আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৭ নভেম্বর: নন্দকুমারের বহরমপুর কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেডে নিরঙ্কুশ ভাবে জয়ী তৃণমূল বিরোধী বিজেপি-সিপিএম জোট। এখানে মোট আসন ৬৩। তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫২ টিতে জিতেছে তৃণমূল কংগ্রেস বিরোধী বিজেপি-বাম জোট। বাকি ১১ টি আসনে ভোট হয়। এই ১১টি আসনেও তৃণমূল কংগ্রেস বিরোধী জোট জয় লাভ করে। এই সমবায় সমিতির নির্বাচনে বাম বিজেপি জোট পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও সমিতি ৫২টি আসনে জয় লাভ করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বিজেপি জিতেছে ৪৩ টিতে আর বামেরা পেয়েছে ২০টি আসন।

এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মোট ৪৬টি আসনে মনোনয়ন জমা দিয়েছিল। তার মধ্যে ভোটের আগেই ৩৫টি আসনের প্রার্থীরা মনোনয় প্রত্যাহার করে নেয়। বাকি ১১টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। কিন্তু ভোট গণনার পরে দেখা যায় এই ১১টি আসনেও তৃণমূল বিরোধী জোট বিপুলভাবে জয়লাভ করেছে।

বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন ব্যানার্জি জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের আগে নন্দকুমারের একটি গ্রামীণ সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এইভাবে ভরাডুবি বিশেষ ইঙ্গিত দিচ্ছে। পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি এখানে ভালো ফলাফল করবে। অভিজ্ঞ রাজনৈতিক মহলের ধারণা নন্দকুমার এলাকায় এই নির্বাচনের ফলাফল পঞ্চায়েতে ভোটে একটা প্রভাব ফেলবে।
এই সময় নির্বাচনে জয়ী প্রার্থীদের বক্তব্য এলাকার মানুষ নিজেদের টাকা নিরাপদে রাখতেই তৃণমূলের উপর ভরসা রাখেনি। তাই তারা তৃণমূল বিরোধী বাম বিজেপি জোটকেই ভোট দিয়েছে।

