TMC, Midnapur, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে জনগণকে মিষ্টিমুখ, নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী সুজয় হাজরার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: পয়লা বৈশাখ উপলক্ষে মেদিনীপুর শহরে উৎসবের আবহে বিশেষ উদ্যোগ নিল নববর্ষ উদযাপন কমিটি। কমিটির আয়োজনে শহর জুড়ে লাড্ডু বিতরণ কর্মসূচিতে অংশ নিলেন ২৩৬ নম্বর মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।

এদিন তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সাধারণ মানুষের হাতে লাড্ডু তুলে দেন। পাশাপাশি, এই উপলক্ষে তিনি এলাকায় নির্বাচনী প্রচার ও জনসংযোগও সেরে নেন। শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।

নববর্ষের আনন্দঘন পরিবেশে এই কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *