খড়্গপুরে প্রচারে এগিয়ে তৃণমূলের পূজা নাইডু

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি: মনোনয়ন পত্র জমা দেওয়ার পর আজ রবিবার থেকে জোর কদমে প্রচার শুরু করলেন খড়্গপুর পৌরসভার সব কটি রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে প্রচারে অনেকটা এগিয়ে থাকছে তৃণমূল।

প্রত্যক্ষভাবে রাজনৈতিক কর্মকান্ডের সাথে দীর্ঘদিন জড়িত ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পূজা নাইডু  বাড়ি বাড়ি গিয়ে বড়দের আশীর্বাদ নিয়ে প্রচার চালিয়েছেন। এর আগে তিনি খড়্গপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর ছিলেন। এই নিয়ে তিনি দ্বিতীয় বার প্রার্থী হয়েছেন। এলাকার মানুষদের কাছের মেয়ে হিসেবে পরিচিতিটাই পূজার প্লাস পয়েন্ট। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প পাওনায় মানুষের যেসব অসুবিধা রয়েছে সেগুলিও পূজা তার প্রচার কর্মসূচিতে রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *