বাড়ি বাড়ি প্রচার করলেন খড়্গপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জহর পাল

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: খড়্গপুর পৌরসভা নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি। বিভিন্ন দলের প্রার্থী এখন থেকেই নেমে পড়েছে প্রচারে। বিভিন্ন বার্তা নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা। পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জহর পাল জনতার দুয়ারে প্রচার করছেন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ এবং  বিগত ২২ বছর কাউন্সিলর হিসেবে তিনি এলাকায় কি কি উন্নয়ন করেছেন তার। রাজ্য সরকারের এবং তাঁর এইসব উন্নয়নমূলক কাজের নিরিখেই তিনি জিতবেন বলে আশাবাদী।

এবারের পৌর নির্বাচনে তিনি জয়ী হলে এবার মানুষের দুয়ারে পরিষেবা দেবেন বলে প্রচার শুরু করেছেন। তিনি তার প্রতিপক্ষ বিজেপির প্রার্থী তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে বহিরাগত হিসেবে তুলে ধরছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *