আমাদের ভারত, কলকাতা, ১২ জানুয়ারি: বীর সন্ন্যাসী, আধ্যাত্মিক চেতনার প্রাণপুরুষ, স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবসে তাঁর বাড়ি থেকেই কার্যক্রম শুরু করল রাজ্য বিজেপি। নব নির্মিত আর্ট গ্যালারির উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার তাঁর সিমলা স্ট্রিটের বাড়িতে তাঁর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন দলের কিছু নেতা ও কর্মী। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে গর্ভগৃহে বিশেষ পুজোয় অংশ গ্রহণ করেন তাঁরা।
ভারতের স্বাধীনতার ৭৫ বছর ‘আজাদী কি অমৃত মহোৎসব’ উপলক্ষ্যে, স্বামীজীর বাসভবনে ভারত সরকার ও রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে নব নির্মিত আর্ট গ্যালারির শুভ উদ্বোধন ও প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর চারটি ছবি যুক্ত করে বিষয়টি তিনি টুইটে জানিয়েছেন।

