পানিহাটিতে স্বামীজির জন্মদিনে অসংগঠিত শ্রমিকদের জন্য ই–শ্রম কার্ড শিবির করল বিজেপি

আমাদের ভারত, ব্যারাকপুর, ১২ জানুয়ারি: স্বামীজির জন্মদিনে অসংগঠিত শ্রমিকদের জন্য ই–শ্রম কার্ড শিবির করল বিজেপি। উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভার দুই নম্বর ওয়ার্ডে এই শিবিরের আয়োজন করা হয়। একই সঙ্গে জাতীয় স্বাস্থ্য কার্ডও তৈরি করে দেওয়া হয়। এদিন প্রায় ১৩০টি কার্ড তৈরি করা হয়।

অসংগঠিত শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকার ই–শ্রম কার্ড চালু করেছে। এছাড়া জাতীয় স্বাস্থ্য কার্ডও চালু করেছে। বেশ কিছুদিন ধরেই পানিহাটি এবং খড়দা এলাকায় শিবিরের আয়োজন করে সাধারণ মানুষের কাছে এই সুবিধা পৌঁছে দিচ্ছে বিজেপি। ইতিমধ্যে তারা ১৪টি শিবির করেছে, যার মাধ্যমে প্রায় ১১’শ মানুষকে ই–শ্রম কার্ড এবং প্রায় আড়াই হাজার মানুষকে স্বাস্থ্য কার্ড তৈরি করে দিয়েছে। আজ পানিহাটির সুখচর জয়প্রকাশ নগরে শিবিরের আয়োজন করা হয়। আয়োজক পানিহাটি এক নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ অধিকারী বলেন, ভারত সরকারের এই দুটি প্রকল্পের তেমন কোনো প্রচার নেই আমাদের রাজ্যে। আমরা চাই প্রত্যেক মানুষের কাছে এই সুবিধা পৌঁছে দিতে। তাই স্বামীজির জন্মদিনে এই শিবিরের আয়োজন করেছিলাম।

সুখচর জয়প্রকাশ নগরে আমরা বিনামূল্যে দুই ধরেণের কার্ড করে দেওয়ার জন্য শিবির করেছিলাম। আজ ১৩০টি ই–শ্রম কার্ড এবং স্বাস্থ্য কার্ড করা হয়েছে। বিশ্বজিতবাবু জানান, যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের সংযোগ হয়েছে তারাই একমাত্র ই–শ্রম কার্ড তৈরি করতে পারবেন, এছাড়া যাদের ইএসআই এবং পিএফ নেই তারা তারাই এই সুবিধা পাবেন। বয়স হতে হবে ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে। তবে স্বাস্থ্য কার্ড সবাই করতে পারবেন। আমরা এখনো পর্যন্ত খড়দহ এবং পানিহাটিতে এগারোশো ই–শ্রম কার্ড এবং আড়াই হাজার হেলথ কার্ড তৈরি করে দিয়েছি। বিশ্বজিৎবাবু জানিয়েছেন আগ্রহীরা তাঁর সঙ্গে 6289002783 এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *