মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মেদিনীপুরে প্রশিক্ষণ শিবির 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ নভেম্বর: মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা, মুড়াডাঙা, নন্দগাড়ি, কুঁয়াবনি গ্রামের মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে মেদিনীপুর মহিলা কলেজ ও খড়্গপুর আইআইটির যৌথ উদ্যোগে সোমবার থেকে মেদিনীপুর মহিলা কলেজে এক বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। শালপাতার থালা, বাটি তৈরি এবং তার বাণিজীকরণের বিষয়ে এই শিবিরে মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। সঙ্গে শালপাতার বাকি অংশ কিভাবে জৈব সারে পরিণত করা যায় শিবিরে সেই বিষয়েও মহিলাদের প্রশিক্ষিত করা হচ্ছে। সেই সঙ্গে গাছ না কেটে কিভাবে উদ্ভিজ সম্পদ ব্যাবহার করা হবে তারও প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ শিবির চলবে ৭ দিন।

সোমবার প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (ভূমি সংস্কার) তুষার শৃঙ্লা, মেদিনীপুর মহিলা কলেজের অধ্যক্ষ জয়শ্রী লাহা, খড়্গপুর
আইআইটির অধ্যাপক দেবাশীষ সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *