বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল ডাউন বনগাঁ- শিয়ালদা শাখার ট্রেন

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ জানুয়ারি: বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বনগাঁ-শিয়ালদহ শাখার ট্রেন। লাইনের পাতি ভেঙ্গপ বসে গিয়েছে। ট্রেনের গতি বেশি থাকলে লাইনচ্যুত হতে পারত বলে আশঙ্কা ওই ট্রেনের যাত্রীদের। মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গুমা স্টেশন সংলগ্ন এলাকায়।

সপ্তাহের দ্বিতীয় দিনে মঙ্গলবার সাতসকালে বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে রেহাই পেল ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল। ভোররাতে একটি মালগাড়ি যাওয়ার পর গুমা স্টেশনের কাছে রেল লাইন ভেঙ্গে বসে যায়। রেল সূত্রে জানা যায়, এদিন সকালে একটি মালগাড়ি যাচ্ছিল তখন মাল গাড়ির চালক গাড়িতে ঝাকুনি লক্ষ্য করে। ঠিক কি কারণে এই ঝাকুনি হচ্ছে বুঝতে ট্রেন থামিয়ে দেয় চালক।

চালক গাড়ি থেকে নেমে দেখন প্রায় দশ বারো জায়গায় রেললাইন বসে গিয়েছে। তাদের দাবি, ট্রেনের গতি থাকলেই লাইন চ্যুত হতে পারতো ট্রেনটি। তড়িঘড়ি খবর দেওয়া রেল আধিকারিকদের। খবর পেয়ে ঘটনা স্থলে আসে জিআরপি পুলিশের আধিকারিকরা। রেলের আধিকারিকরা তড়িঘড়ি ঘটনাস্থলে এসে মেরামত করে। যদিও বা ট্রেন চলাচল পুরোপুরি ভাবে বন্ধ হয়নি, ধীরগতিতে ডাউন শিয়ালদা লোকাল ট্রেন চলাচল করছিলো।অবশ্য বেলা বাড়ার পর ট্রেন চলাচল স্বাভিক হয়ে যায়। সকালে চরম দুর্ভোগের শিকার হন ট্রেনের নিত্য যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *