ব্রিটিশের গুলিতে নিহত চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনে অংশগ্রহণকারী জীবন ঘোষালদের আজ আর কেউ মনে রাখে না 

জে মাহাতো, মেদিনীপুর, ২৬ জুন:  
চট্টগ্রাম  অস্ত্রাগার লুণ্ঠনে  অংশগ্রহণকারী স্বাধীনতা সংগ্রামী জীবন ঘোষালদের মত বিপ্লবীদের আজকের বাঙালি সমাজ আজ আর তেমন মনে করতে চায় নাl আমাদের ভারতের পক্ষ থেকে  সেই মহান  স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধাঞ্জলি  জানাইl

আজ স্বাধীনতা সংগ্রামের অন্যতম যোদ্ধা জীবন ঘোষাল ওরফে মাখনলালের  (২৬ জুন, ১৯১২ – ১ সেপ্টেম্বর, ১৯৩০) জন্মদিন। তিনি ছিলেন ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব। ছাত্রাবস্থায় ১৮ এপ্রিল, ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন। পরে তৎকালীন নোয়াখালী জেলার ফেনী রেল স্টেশনে ধরা পড়েও পুলিসহাজত থেকে পালিয়ে গিয়ে আত্মগোপন করেন। কলকাতার পুলিস কমিশনার চার্লস টেগার্ট সাহেব পরিচালিত পুলিশবাহিনীর সঙ্গে চন্দননগরে এক সশস্ত্র সংঘর্ষে আহত হয়ে মারা যান বিপ্লবী জীবন ঘোষাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *