প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২৬ জুন: করোনা টিকা এখনও পাননি, অথচ ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া হেয়ে গেছে বলে ম্যাসেজ চলে এসেছে। এই নিয়ে বিপাকে পড়েছেন পানিহাটি পৌরসভার বাসিন্দা সুবীর খামরুই।
পানিহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বান্ধব পাঠাগার রোডের বাসিন্দা সুবীর খামরুই কিছু দিন আগে ভ্যাকসিন নেওয়ার জন্য যোগাযোগ করেন আরোগ্য সেতু অ্যাপে।আরোগ্য সেতু অ্যাপে ভ্যাকসিনের জন্য নাম রেজিস্টার করেন। তাদের ৪ এপ্রিল ডাকা হয়। কিন্তু ভ্যাকসিন না থাকায় তারা গত ৪ এপ্রিল পানিহাটি লোক সংস্কৃতি ভবন থেকে তাদের ফিরে আসতে হয় টিকা না নিয়ে। এরপর ১০ তারিখ সেই অ্যাপটি পুনরায় খুললে তাদের কাছে একটি মেসেজ আসে এবং তাতে বলা হয় একটি ফর্ম ডাউনলোড করতে হবে। সেই ফর্মটি ডাউনলোড করার পরেই দেখা যায় ওই কাগজটিতে লেখা সুবীর বাবুর ৪ এপ্রিল ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া হয়ে গেছে এবং তার দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার তারিখও কাছাকাছি এসে গেছে। এই দেখে সুবীরবাবু ও পরিবার খুবই চিন্তিত হয়ে পড়েন। ভ্যাকসিন না নেওয়ার পরেও কিভাবে এই রকম ভুল তথ্য দেওয়া সার্টিফিকেট তাদের কাছে পৌঁছাল। এই বিষয়টি নিয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা বলেন এবং তারা খুবই চিন্তিত এবং আতঙ্কিত হয়ে পড়েছেন।

তাদের বক্তব্য, “ভ্যাকসিন নেওয়া খুবই প্রয়োজন অথচ
আদৌ আমি আগামী দিনে ভ্যাকসিন পাবেন কিনা সেটা জানি না। আমি এবং আমার পরিবার খুবই আতঙ্কিত হয়ে পড়েছি। আমি ভ্যাকসিন নিলাম না আর আমার ভ্যাকসিনের সার্টিফিকেট চলে এলো। আগামী দিনে আমি আর আমার পরিবার টিকা কি করে পাবো তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছি।”

