আজ আবারও চা-বলয়ে ঘেরা আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী, কালচিনির রাসমেলা ময়দানে জনসভা

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ৬ এপ্রিল: ফালাকাটার পর আজ আবারও আলিপুরদুয়ারে নির্বাচনী প্রচার করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ জেলার কালচিনির ব্লকে জাতীয় সড়কের পাশে রাসমেলা ময়দানে সকাল ১১টার সময় জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো।

মূলত চা-বলয়ে ঘেরা কালচিনি ও মাদারিহাট ব্লক। একটি বিরাট অংশের মানুষ এখানে চা-শ্রমিক। এমনকি রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি এই চা-শ্রমিকরা যে রাজনৈতিক দলের দিকে ঝুঁকে থাকেন তাদের জয়ের সম্ভাবনাই সবথেকে বেশি। আর বর্তমান পরিস্থিতিতে গত ২তারিখ এই ব্লকেরই সুভাষিণী চা-বাগানের ফুটবল গ্রাউন্ডে সভা করে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।নিজেদের সংকল্প পত্রের উল্লেখ করে চা-বাগান তথা চা-শ্রমিকদের একাধিক উন্নয়নে তারা পদক্ষেপ করবেন বলে নিজের বক্তৃতায় তুলে ধরেন।

এবার সেই একই ব্লকে দাঁড়িয়ে তৃণমূলের ১০বছর শাসনকালের পর চা-বাগান ও চা-শ্রমিকদের নিয়ে কি বার্তা দেন সেই দিকেই নজর থাকবে সকলের বলে মনে করছেন রাজনৈতিকদের একাংশের। পাশাপাশি এই ব্লকেই নেপালি সহ বিভিন্ন জনজাতি মানুষের বসবাস। তাদের মন পেতে মুখ্যমন্ত্রীর এই জনসভার বার্তা কি হতে চলেছে তা নিয়েই ব্লকে শুরু হয়েছে আলোচনা। তবে প্রথমে মুখ্যমন্ত্রীর জনসভা কালচিনির থানা মাঠে হবার কথা থাকলেও পরবর্তীতে তা পাল্টাতে হয়েছে বলে জানান আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কারন গত ২রা এপ্রিল ফালাকাটায় মুখ্যমন্ত্রীর জনসভায় জনসমুদ্রের উল্লেখ করে তাদের দাবি আজ ফালাকাটার থেকেও বেশি মানুষের উপস্থিতি হবে কালচিনিতে। তাই থানার মাঠ ছোট হয়ে যাবে। বাধ্য হয়েই তাই মাঠ পরিবর্তন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *