তৃতীয় দফায় বিশ্বের নজরে দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া

রাজেন রায়, কলকাতা, ৬ এপ্রিল: ভারতবর্ষে ভোট গণতান্ত্রিক উৎসবে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন এই ভোটকে কেন্দ্র করে সারা বিশ্বের কাছে তুলে ধরতে চাইছে ভারতের গণতান্ত্রিক চিত্র। তৃতীয় দফার নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ১৪৫ নম্বর বিধানসভার সাতগাছিয়া থাকবে বিশ্বের নজরে। কমিশন মডেল বুথ হিসেবে তুলে ধরতে চলেছে এই সাতগাছিয়া ১০২ নম্বর বুথ বিদ্যানগর গার্লস স্কুলকে।

ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ইলেকশন ভিজিটরস্ প্রোগ্রাম ২০২১ এর মাধ্যমে বিশ্বজুড়ে ২৬টি দেশের ১০৬জন প্রতিনিধি ওই বুথের ভোটগ্রহণের সমস্ত প্রক্রিয়া সরাসরি দেখতে পারবেন। বুথের সমস্ত কার্যকলাপ সরাসরি সম্প্রচার হবে কুড়ি মিনিট থেকে ৩০ মিনিটের জন্য।

করোনা পরিস্থিতির মধ্যেও নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন পরিচালনা করছেন তা সরাসরি দেখতে পাবে বিশ্ব। নির্বাচন কমিশনের দাবি তাঁরা বিধিকে সঠিকভাবে মেনে নির্বাচনের আয়োজন করেছে। কমিশনের এই ব্যবস্থাপনার মাধ্যমে ভারতবর্ষের গণতন্ত্র সারা বিশ্বের কাছে প্রশংসার কুড়োবে তা মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *