দুই মন্ত্রী ও এক বিধায়কের গ্রেফতারের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে তৃণমূলের অবস্থান বিক্ষোভ ঝাড়গ্রাম জেলাজুড়ে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ মে: নারদ কান্ডে গ্রেপ্তার রাজ্যের দুই মন্ত্রী, একজন বিধায়ক ও একজন প্রাক্তন মেয়র। আজ সাত সকালে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করে সিবিআই। সঙ্গে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও প্রাক্তন মেয়র শোভনদেব চেট্টাপাধ্যায়।

খবর পেয়েই নিজাম প্যালেসে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই রাজ্যের বিভিন্নি জায়গায় চলছে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি।বিভিন্ন জায়গায় চলছে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও রাজ্যপাল জগদীশ ধনকরের কুশপুতুল দাহ। সেইমতো আজ ঝাড়গ্রাম জেলাজুড়ে পালিত হল বিক্ষোভ কর্মসূচি। এদিন ঝাড়গ্রাম, নয়াগ্রামের
খড়িকামাথানি দলীয় কার্যালয়ের সামনের রাস্তার উপর বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। অন্যদিকে গোপীবল্লভপুরের সুমিত্রপুরে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। পরে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর কুশপুতুল দাহ করা হয়। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুমন সাহু এবং নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রমেশ রাউত সহ তৃণমূল কংগ্রেস কর্মী এবং যুব তৃণমূল কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *