Tina patra, Photo shoot, নতুনদের স্বপ্নসাথী টিনা পাত্র

ঋদ্ধি ভট্টাচার্য, আমাদের ভারত, ৩ জুন: ফ্যাশন ও গ্ল্যামার দুনিয়ায় ধীরে ধীরে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন মিস টিনা পাত্র। বহুমুখী প্রতিভার অধিকারী এই মডেল একদিকে যেমন বিভিন্ন হাই-প্রোফাইল কনসেপ্ট শুটে অংশ নিচ্ছেন, অন্যদিকে তেমনি র‍্যাম্পে তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের।

তার মডেলিং জগতে প্রথম পা রাখা অলঙ্কৃত ড্রেস ও জুয়েলারি শুটের মাধ্যমে এবং পরবর্তীকালে প্রখ্যাত চিত্রগ্রাহক দীপা বর্মণ-এর একটি অনুষ্ঠানে। সেখান থেকে ভিন্ন সব নিয়মে তার হাতেখড়ি। তবে টিনা পাত্রকে আলাদা করে চিহ্নিত করে তাঁর আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ— নতুন প্রতিভাদের জন্য প্যাকেজ শুটের আয়োজন। মডেলিং জগতে যাত্রা শুরু করতে গিয়ে অনেকেই যে সুযোগের অভাবে পিছিয়ে পড়েন, সেই সমস্যার সমাধান করতেই তিনি এগিয়ে এসেছেন এবং গড়ে তুলেছেন ‘টিনা গ্ল্যাম স্টুডিও’।

তাঁর উদ্যোগে আয়োজিত এই প্যাকেজ শুটে নতুন মডেল ও প্রসাধনী শিল্পীদের কম খরচে পেশাদার মানের পোর্টফোলিও তৈরির সুযোগ করে দিয়েছেন। ইতিমধ্যেই তাঁর তত্ত্বাবধানে বহু নতুন মুখ নিজেদের পরিচিতি গড়ে তুলতে সক্ষম হয়েছেন। শুধু শুটের আয়োজন নয়, অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং ক্যামেরার সামনে সঠিকভাবে নিজেকে উপস্থাপন করার দিকেও তিনি বিশেষ নজর দেন।

নিজের ক্যারিয়ারেও টিনা সমানভাবে ব্যস্ত।কনসেপ্টচুয়াল ফটোশুটে তাঁর অভিনব উপস্থিতি এবং এক্সপ্রেশন বারবার প্রশংসিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন ফ্যাশন শোতে রানওয়ে মডেল হিসেবে তাঁর অংশগ্রহণ তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছে। র‍্যাম্পে তাঁর আত্মবিশ্বাসী হাঁটা এবং নিজেকে উপস্থাপনার দক্ষতা ইতিমধ্যেই ফ্যাশন মহলে আলোচনার বিষয়। এছাড়াও মানিকতলা রাজবাড়ি একটি ফ্যাশন শো-তে তার পারো লুকের জন্য তিনি দ্বিতীয় স্থান (রানার-আপ) অধিকারি হন।

ইন্ডাস্ট্রির একাংশের মতে, টিনা পাত্র শুধু একজন মডেল নন, তিনি একাধারে মেন্টর এবং সংগঠক। নতুনদের জন্য কাজ করার পাশাপাশি নিজের ক্যারিয়ারেও ধারাবাহিকভাবে উন্নতি করে চলেছেন তিনি। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে টিনা পাত্রের। সম্প্রীতি তিনি নিয়ে আসতে চলেছেন জলভিত্তিক ফটোশুট ও আরো বেশ কিছু অন্যপ্রকার ফটোশুট। একই সঙ্গে নতুন প্রতিভাদের জন্য আরও বিস্তৃত প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্য নিয়েও এগোচ্ছেন তিনি। তাঁর এই প্রচেষ্টা আগামী দিনে ফ্যাশন জগতে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে বলেই আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *