বাঁকুড়ায় হাতি উপদ্রুত এলাকায় কড়া নিরাপত্তা, পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ি বন দপ্তরের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ মার্চ: মাধ্যমিক পরীক্ষার মতোই উচ্চ মাধ্যমিক
পরিক্ষার্থীদের জন্য গাড়ি ও জঙ্গল এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে বন দপ্তর। জেলা স্কুল পরিদর্শক পিযূষ কান্তি বেরা জানান, সোমবারের তথ্য অনুযায়ী বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া, বেলিয়াতোড়, গঙ্গাজলঘাঁটি রেঞ্জ এলাকায় ৭১টি বুনো হাতি রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট বন বিভাগের ডিএফও উমর ইমাম জানান, জঙ্গলের ভিতর গ্রামগুলির সমস্ত রাস্তায় নজরদারি দল মোতায়েন থাকবে। ২০০’র বেশি হুলা পার্টি, গজ মিত্র ও পুলিশ থাকবে। পাশাপাশি নজরদারি দলের সঙ্গে রেঞ্জ অফিসার, বিট অফিসাররাও থাকবেন। পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা যাওয়ার জন্য বন দফতরের তরফে ৩৫টি গাড়ি ভাড়া করা হয়েছে। প্রয়োজনে তা বাড়ানো হবে। জানাগেছে, জঙ্গল লাগোয়া গ্রামগুলি থেকে এবার ২০০ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *