প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২১ আগস্ট: বোমা বিস্ফোরণে ৩ শ্রমিক গুরুতর জখম হওয়ার ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ল বরানগরে। বরানগরের কুঠি ঘাটের পুরনো একটি বাড়িতে পড়ে থাকা রাবিশ পরিষ্কার করতে গিয়ে জঞ্জালের ভেতর পড়ে থাকা বোমা বিস্ফোরণে আহত হলেন ৩ শ্রমিক।
বরানগর কুঠি ঘাটে ছিল বরানগর ফাঁড়ি, সেই পরিত্যাক্ত থানার ভাঙ্গা অংশ ও জঞ্জালের মধ্যে লুকিয়ে রাখা ছিল তাজা বোমা। আজ শ্রমিকরা সকাল থেকেই সেই পুরনো বাড়ি ভেঙ্গে পরিষ্কার করার কাজ করছিল। সেই সময় হঠাৎই একটি বোমা বিস্ফোরণ হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। সেই বিস্ফোরণে জখম হন সাফাইয়ের কাজে নিযুক্ত ৩ শ্রমিক। গুরুতর জখম অবস্থায় তিনজনকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বরানগর থানার পুলিশ। পরিত্যাক্ত ওই পুরনো থানার ধ্বংসস্তূপের মধ্যে কিভাবে বোমা এল তা খতিয়ে দেখছে পুলিশ। শ্রমিকদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। তারাই আহতদের সাগর দত্ত হাসপাতালে ভর্তি করেন। এই বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বরানগর থানার পুলিশ।

এদিন এই ঘটনা সম্পর্কে এলাকাবাসীরা বলেন, “আমরা আমাদের মত আশপাশে কাজ করছিলাম কিন্তু হঠাৎ বোমের শব্দ হয় আর আমরা ছুটে আসি। এসে দেখি যারা সাফাই করছিলেন সেই ৩ জন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। এই ঘটনায় আমরা খুব আতঙ্কিত হয়ে পড়েছি। কারণ দুষ্কৃতীরা ছাড়া এই কাজ আর কে করবে। তাও আবার পুলিশ ফাঁড়িতে।”
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ। পরিত্যক্ত ওই পুরনো থানার ধ্বংসস্তূপের মধ্যে কিভাবে বোমা এল তা খতিয়ে দেখছে পুলিশ।

