আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৮ জুলাই: জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামশেরগঞ্জে গোপন সূত্রে খবর পেয়ে ৩০০ গ্রাম হেরোইন সহ তিন জনকে গ্রেফতার করলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর শনিবার বিকেল নাগাদ নাকা চেকিং চালানোর সময় সামশেরগঞ্জের ডাকবাংলা মোড় থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম হারুন আলী রাশিদ (৩২), বাড়ি মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার ঘনশ্যামপুরে, সিকু সেখ (২০), বাড়ি সামশেরগঞ্জ থানার রতনপুরে ও আব্দুল বারিক (৩৩), বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা।
তাদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে কোথায় এই হেরোইন নিয়ে যাচ্ছিলো তা তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানা পুলিশ।

