যাদের হাতে উৎসবের ছন্দ ওঠে, রানাঘাটের ঋষিপাড়ার সেই ঢাকিরাই আজ বিপন্ন

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ সেপ্টেম্বর:
ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গে বেজে ওঠে মা দুর্গার আগমনী সুর। যাঁদের হাতে উৎসবের ছন্দ ওঠে, করোনা পরিস্থিতিতে এই ঢাকিরাই আজ বিপন্ন। দুর্গাপুজোর কয়েকমাস আগেই ব্যস্ততা চরমে ওঠে রানাঘাট ২ নম্বর ব্লকের হিজুলী ঋষিপাড়ায়। করোনা সংক্রমণের রেশ এসে পড়েছে ঢাকিদের জীবনেও।

আগে ঋষিপাড়ার ঢাকিরা দুর্গাপুজো উপলক্ষে ঢাক বাজাতে যেতেন রাজ্য ছেড়ে মহারাষ্ট্র, দিল্লি, চেন্নাইয়ের মতো ভিন রাজ্যে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আজ তা অতীত। আর ভিন রাজ্যের ডাক আসে না রানাঘাটের বাজনাদারদের। যার ফলে অর্থনৈতিক স্বচ্ছলতা আজ অনেকটাই স্তিমিত তাঁদের জীবনে। তবে গতবারের থেকে এবছর অবস্থা কিছুটা হলেও উন্নত হয়েছে। কিছুটা অর্ডার বেড়েছে। তবে দুর্গাপুজো উপলক্ষে রানাঘাট ঋষি পাড়ার বাজনদারদের সে রমরমা আজ অতীত। এখানকার ঢাকিদের আক্ষেপ বিপদের দিনেও তাঁরা পাচ্ছেন না কোনওরকম সরকারি সাহায্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *