জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার সাউলিয়া পানিকোটর পানিঘটা সর্বজনীন দুর্গাপূজা এবার নবম বর্ষে পদার্পণ করল। এবারের তাদের থিম করোনা নিয়ে সচেতনতার বার্তা।

মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকরা কেউ নার্স, কেউ রিপোর্টার, কেউ পুলিশের রূপে ধরা দিয়েছে। পুরো করোনা পরিস্থিতিকে তুলে ধরেছে শাওলিয়া পানিকোটর দুর্গাপূজা কমিটি। তার পাশাপাশি রয়েছে করোনাসুর। যেভাবে রাবণ বধ করা হয় সেই ভাবেই দশমীর দিন করোনাসুরকে বধ করা হবে বলে জানিয়েছেন কমিটির কর্মকর্তারা। কমিটি বারবার তাদের থিম এবং প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করলেও পুজো মণ্ডপে আসা বেশিরভাগ দর্শনার্থীদের মুখে কিন্তু দেখা যাচ্ছে না মাস্ক। ফলে কিছুটা বিব্রত পুজো কমিটি।

