বাংলায় শান্তি আছে, নারী নিরাপত্তা নিয়ে সমস্যা নেই: নির্মল ঘোষ

আমাদের ভারত, ব্যারাকপুর, ২১ মার্চ: বাংলায় নাগরিকরা শান্তিতে আছে, নারীদের নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই, প্রচারে বেরিয়ে বললেন পানিহাটির তৃণমূল প্রার্থী নির্মল ঘোষ।

রবিবাসরীয় প্রচারে পানিহাটিতে বিভিন্ন আবাসনে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী নির্মল ঘোষ। পঞ্চম দফায় নির্বাচন পানিহাটিতে। এদিন সকালে নির্মলবাবু প্রথমে যান গোদরেজ প্রকৃতি আবাসনে, পরে আসেন ম্যাক্সিমাস আবাসনে। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, আড্ডা দেন। নির্মল ঘোষ বলেন, “উন্নয়নের বাংলায় এখন যে শান্তি বিরাজ করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসলে সেই শান্তি বজায় থাকবে। বাংলায় নারী নিরাপত্তা নিয়ে সমস্যা নেই, মানুষ এখানে শান্তিতে বসবাস করতে পারে। বাংলায় সকলের জন্য খাদ্য নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আমি পানিহাটিতে পঞ্চম বারের জন্য প্রার্থী হয়েছি। আমাকে সমর্থন করুন। মানুষের মধ্যে ভালো উৎসাহ আছে। মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *