কামারহাটিতে এবার শুধু পদ্মই ফুটবে : রাজু বন্দ্যোপাধ্যায়

আমাদের ভারত, ব্যারাকপুর, ২১ মার্চ : প্রার্থী তালিকা ঘোষণা করতে কিছুটা বিলম্ব হয়েছে রাজ্য বিজেপির, এরপর প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারে ঝড় তুলতে রাস্তায় নেমেছেন বিজেপি প্রার্থীরা। রবিবাসরীয় সকালে নির্বাচনী প্রচারে দলীয় কর্মীদের সাথে নিয়ে ঢাকঢোল সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা করে জনসংযোগ করলেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রাজু ব্যানার্জি। তিনি প্রচার করলেন কামারহাটি পৌরসভার ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চলে।

জনসংযোগ চলাকালীন স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের পছন্দের প্রার্থীকে ফুল মিষ্টি দিয়ে বরণ করেন। কেউ মিষ্টি খাইয়ে দেন তো অনেকেই তাঁকে মালা পরিয়ে স্বাগত জানান। রাজু ব্যানার্জি প্রচারে বেরিয়ে জানালেন, নির্বাচনে জেতার পর উন্নততর কামারহাটি তৈরি করতে বদ্ধপরিকর তিনি। তিনি বলেন, “বহিরাগত তৃণমূল প্রার্থীকে মানুষ সমর্থন করছে না। গোটা কামারহাটি জুড়ে এবার শুধু পদ্ম ফুটবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *