অনেক হয়েছে প্রচার, এবার মানুষকে বিচার করতে দিন, নির্দেশ হাইকোর্টের

রাজেন রায়, কলকাতা, ২০ এপ্রিল: কোভিডবিধি মেনেই ভোট করাবে নির্বাচন কমিশন। তাঁকে সাহায্য করবে রাজ্য সরকারও। ভোটের দিন ঘোষণার পর থেকে যথেষ্ট সভা-মিছিল হয়েছে, এবার মানুষকে বিচার করতে দিন।
কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় এমনই পর্যবেক্ষণ আদালতের।

একই সঙ্গে আদালত এটাও জানিয়ে দিয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্য সরকারকে এটা জানাতে হবে, নির্বাচন কমিশনকে তাঁরা কোন ধরনের সাহায্য করতে পারবে আর কোন ধরনের সাহায্য করতে পারবে না।

সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানিতেই রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছিল হাইকোর্ট। এদিন রাজ্যের আইনজীবী জানান, নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পর নীতিগত কোনও সিদ্ধান্তই রাজ্য সরকার নিতে পারে না। তাই পুরোটাই এখন কমিশনের দায়িত্ব। স্বাস্থ্যবিধি মেনে কীভাবে ভোট করতে হবে সেটা কমিশনকেই দেখতে হবে। এদিন রাজ্যের যুক্তি কিছুটা হলেও মেনে নিয়েছে আদালত। এদিন শুনানি শেষে বিচারপতি জানান, করোনা রুখতে যা যা করনীয় তা করবে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *