জে মাহাতো, মেদিনীপুর, ১৩ জুলাই:
বিয়ের কিছুদিনের মধ্যেই স্ত্রী ছেড়ে যাওয়ায় আত্মঘাতী হলেন এক যুবকl ঘটনাটি ঘটেছে সবং থানার উচিতপুর গ্রামেl জানা গেছে বাপের বাড়ি থেকে স্ত্রী না আসতে চাওয়ায় শুক্রবার বিষ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে নীলোৎপল মাঝি নামে বছর তিরিশের ওই যুবকl তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেনl ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে এই অভিযোগে সোমবার মৃত যুবকের বাবা জয়দেব মাঝি সবং থানায় ছেলের স্ত্রী, শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধে এফআইআর দায়ের করেনl
গতবছর আগস্ট মাসে বিয়ে হয় নীলোৎপলেরl জানা গেছে, বিয়ের পর কর্মসূত্রে দু মাস বাইরে থাকার সময় তার স্ত্রী (শুভশ্রী) তাকে ছেড়ে চলে যায় এবং অন্য এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েl তবুও শুক্রবার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য মোহাড় গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে অনুরোধ জানায় নীলোৎপল l সেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে ফেসবুক পোস্টে বিষ পান করার মিনিট পাঁচেক আগে একটি পোস্ট করেন নীলোৎপল। পুলিশ তার শ্বশুরবাড়ির লোকজনদের এবং যারা তাকে শ্বশুর বাড়ির বাইরে থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেl

