জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর:
বৃহস্পতিবার মেদিনীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেস ও পৌরসভার যৌথ উদ্যোগে শহরের স্টেশন রোড, অশোক নগর, ভুঁইয়া পাড়া, ডিরোজিও নগর সহ বিভিন্ন বস্তি এলাকায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও এলাকা স্যানিটাইজ করা হয়।
কয়েকদিনের ভারি বৃষ্টির ফলে শহরের নিচু বস্তি এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়ে। জল নেমে যাওয়ার পর এখন এলাকায় মশা মাছির উপদ্রব বেড়েছে। এলাকার বাড়িগুলো স্যাঁতসেঁতে হয়ে পড়েছে। এরফলে ডেঙ্গু সহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা করতে এলাকায় জীবাণুনাশক ছড়ানো হয়। বাড়ির সদস্যদের স্যানিটাইজার, মাস্ক বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর মৌ রায় সহ অন্যান্য বিশিষ্টরা।

