ধর্মঘটের মিশ্র প্রভাব পড়ল গোপীবল্লভপুরে

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৮ মার্চ:
১০ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা সারা ভারত সাধারণ ধর্মঘটের প্রথম দিনে মিশ্র প্রভাব পড়ল গোপীবল্লভপুর বাজার এলাকায়। সোমবার সকাল থেকে গোপীবল্লভপুরের রাস্তায় বেসরকারি বাস একেবারেই দেখা যায়নি। দুই একটা সরকারি বাস চললেও যাত্রী ছিল হাতে গোনা। অন্য দিনগুলোর তুলনায় সাধারণ মানুষকে রাস্তায় কম পরিমাণে বেরতে দেখা গেছে। তবে গোপীবল্লভপুর বাজার এলাকার প্রায় সমস্ত দোকানপাট এবং সবজির দোকান খোলা ছিল অন্য দিনের মতো।ট্রেড ইউনিয়নের ডাকা এই ধর্মঘটের সব থেকে বেশি প্রভাব পড়েছে গোপীবল্লভপুরের ব্যাঙ্ক এবং পোস্ট অফিস গুলোতে।

প্রায় সমস্ত ব্যঙ্ক বন্ধ থাকতে দেখা গেছে। তবে রাজ্য সরকারি অফিসে কর্মীদের উপস্থিত অনেকটাই স্বাভাবিক ছিল। এদিন সকালে ধর্মঘটের সমর্থনে গোপীবল্লভপুর বাজারে মিছিল করতে দেখা গেছে সিপিএমের গোপীবল্লভপুর লোকাল কমিটির সদস্যদের। ধর্মঘটের সফলতা সম্পর্কে বলতে গিয়ে সিপিএমের গোপীবল্লভপুর লোকাল কমিটির সম্পাদক বিশ্বরঞ্জন খামরি বলেন, ধর্মঘটের দাবি যেহেতু সাধারণ মানুষের দাবি, তাই ধর্মঘট সফল হয়েছে। বেসরকারি বাস চলেনি। সুবর্ণরেখা নদীর বালি খাদানগুলোতে গাড়ি একেবারেই নেই। তবে সিপিএম নেতা বলেন, সকালে গোপীবল্লভপুর বাজারের কিছু দোকানদার সকালে দোকান খুললেও আমরা আশা রাখছি ধর্মঘটের দ্বিতীয় দিনে সমস্ত দোকানপাট বন্ধ থাকবে।

অন্যাদিকে বাস না চলার কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এদিন ঝাড়গ্রাম একলব্য রামকৃষ্ণ মিশনে ওয়ার্ক এডুকেশন এক্সটার্নাল পরীক্ষা নিতে যাবেন বলে বাস না পেয়ে সমস্যায় পড়লেন পেটবিন্ধ ডিকেএম হাইস্কুলের শিক্ষক হরেকৃষ্ণ চার।তিনি বলেন, অন্যান্য বনধে বাস পরিষেবা সচল থাকে কিন্তু আজকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *