সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ জুলাই: বাবাকে খুন করার অভিযোগ তুলে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন ছেলের পিসি। পুলিশ তদন্ত করার আগেই শেষকৃত্য সম্পূর্ণ হয় বনগাঁ শ্মশানে। বনগাঁ মহাশ্মশানে শবদাহ করতে এসে বিপাকে পরিবার। মৃতের নাম তারক চন্দ্র সাহা। উত্তর ২৪ পরগনার হাবড়ার জয়গাছি এলাকার বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে বনগাঁ শ্মশানে শব দাহের কাজ চলছিল। হঠাৎ বনগাঁ থানার পুলিশ উপস্থিত হয় শ্মশানে। তারপরই পরিবারের লোকেদের পুলিশের তরফ থেকে জানানো হয় হাবড়া থানায় তাঁর ছেলে তাপস সাহার বিরুদ্ধে বাবাকে খুন করার অভিযোগ দায়ের করেছে তাঁর পিসি। ওই দেহ শবদাহ করা যাবে না। কিন্তু ততক্ষণে শবদাহের কাজ প্রায় সম্পূর্ণ।
আরও পড়ুন রানাঘাটের ধানতলায় স্কুলে যাওয়ার পথে দুই কিশোর কিশোরীর শারীরিক সম্পর্ক, সন্তান প্রসবের পর পলাতক কিশোর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের পরিবারের কেউ মৃতের ছেলের নামে হাবড়া থানায় অভিযোগ করেছে। এ বিষয়ে মৃতের ছেলে তাপস কুমার সাহা জানান, আমি আমার বাবাকে কোনও অত্যাচার করিনি। সকাল ছ’টা নাগাদ পরিবারের সকলের সামনেই হঠাৎই বাবার শরীর খারাপ হয়। তড়িঘড়ি হাবড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান হৃদ রোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে এসে ছেলে তাপস সাহাকে তাঁর বাবার কাজ মিটিয়ে থানায় দেখা করতে বলেন।

