আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১১ মার্চ: জামাইকে দেনা শোধ করতে টাকা না দেওয়ায় খুন হতে হলে শাশুড়িকে। ঘটনায় ধারালো অস্ত্রের কোপে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ। শুক্রবার বিকেলে মুর্শিদাবাদের বড়ঞা থানার সুন্দরপুর গ্রামে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, দু’ বছর আগে সুন্দরপুর গ্রামের ডালিয়া মোল্লার সঙ্গে বিয়ে হয় জয়সালেমের। তবে বিয়ের পর থেকেই জয়সালেম বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য স্ত্রীর উপর শারীরিক নির্যাতন চালাত। বিগত কয়েক ধরে এই অত্যাচার বেড়েই চলছিল গৃহবধূর উপর। শেষ পর্যন্ত গৃহবধূর পরিবারের লোকজন টাকা দিতে না পারায় শুক্রবার বিকেলে জামাই শ্বশুর বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে এসে শাশুড়িকে কুপিয়ে খুন করে। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয় অভিযুক্তের স্ত্রী। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বড়ঞা থানার পুলিশ।
অপরদিকে ধারালো অস্ত্রের কোপে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তের স্ত্রী।

