মানবিক পুলিশ! পতিরাম থানার তৎপরতায় প্রাণ বাঁচলো অসুস্থ ভবঘুরের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৫ মে: মানবিক পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচলো অসুস্থ ভবঘুরে এক মহিলার। মঙ্গলবার পতিরাম থানার বাউল এলাকায় ৫১২ নং জাতীয় সড়কের ধার থেকে অসুস্থ ওই ভবঘুরেকে উদ্ধার করে পতিরাম থানার পুলিশ। গত তিন দিন ধরে সেখানেই অসুস্থ অবস্থায় পড়েছিলেন অসহায় ওই মহিলা। স্থানীয় একটি ওষুধের দোকান মালিক গত তিন দিন ধরে ওই মহিলাকে খাবার দিলেও আজ ওই মহিলার শারিরীক অবস্থার অবনতি হয়। বিষয়টি জানতে পেরেই পতিরাম থানার পুলিশ দ্রুততার সাথে ছুটে গিয়ে অসুস্থ ওই ভবঘুরেকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করে।

পতিরাম থানার ওসি বিরাজ সরকার জানিয়েছেন, ঘটনার খবর পেয়েই পুলিশ পৌঁছে অসুস্থ ভবঘুরে ওই মহিলাকে উদ্ধার করে। এরপর ওই মহিলাকে ভর্তি করা হয় বালুরঘাট হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *