উচ্চমাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থান অধিকার ঘাটালের আরাত্রিকা’র

জে মাহাতো, আমাদের ভারত, ১০ জুন: উচ্চমাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে ঘাটাল মহকুমার খড়ারের আরাত্রিকা মুখোপাধ্যায়। তার প্রাপ্ত নাম্বার ৪৯২। সে খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের ছাত্রী। আইএএস হবার স্বপ্ন রয়েছে তার।

আরাত্রিকার বাবা তাপস মুখোপাধ্যায় ও মা রেশমি চক্রবর্তী পেশায় শিক্ষক। বাবা ঘাটালের মনসুকার লক্ষীনারায়ণ হাইস্কুলের শিক্ষক এবং আরাত্রিকার মা খড়ার হেমাঙ্গিনী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। মেয়ে রাজ্যে সপ্তম স্থান অধিকার করায় খুশি গোটা পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *