আমাদের ভারত, আরামবাগ, ১ এপ্রিল: ১৬ টি মোবাইল ফোন উদ্ধার করে পুনরায় মোবাইলের মালিকের হাতে তুলে দিল আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল। শুক্রবার এসডিপিও কার্যালয়ে তিনি ওই মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
এ বিষয়ে এসডিপিও অভিষেক মন্ডল জানান, বেশকিছু মোবাইল ২০২১ সালের প্রথমের দিকে চুরি হয়ে গিয়েছিল বা হারিয়ে গিয়েছিল। অনেকেই আরামবাগ স্থানীয় থানায় জানিয়েছিলেন। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে একটি তদন্ত করে মোবাইলগুলি উদ্ধার করা হয়। এক মাসের মধ্যে এই মোবাইল চুরির ঘটনায় অভিযোগে আরামবাগ থানা থেকে আরামবাগ থেকে চারজন ও খানাকুল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল বলে তিনি জানান। পুলিশের মোবাইল উদ্ধার করে মোবাইলের মালিকদের হাতে তুলে দেওয়ায় খুশি মানুষজন।

