মহিলাদের আত্মনির্ভরের উদ্দেশ্য মালদার সাহাপুরে বন্ধন ব্যাঙ্কের শাখার উদ্বোধন

আমাদের ভারত, মালদা, ২ জুন: বিশেষ করে মহিলাদের আত্মনির্ভর করার জন্য মালদা থানার সাহাপুর এলাকায় ৪৮ নম্বর বন্ধন ব্যাঙ্কের শাখার উদ্বোধন হল। উদ্বোধন করলেন মালদা মঙ্গলবাড়ি ফাঁড়ির এএসআই মধুসূদন ভট্টাচার্য। তিনি ছাড়াও এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা ও সেতু মোড় ব্যাঙ্কের শাখা ম্যানেজার মাইনুল হক, ওই শাখার সহকারি ম্যানেজার কিশোর বিশ্বাস, মনি শঙ্কর বিশ্বাস সহ অন্যান্য কর্মীরা।

বুধবার মালদার সাহাপুর সেতু মোড় এলাকায় এই বন্ধন ব্যাঙ্কের শাখার উদ্বোধন হয়। পুরুষরা বিভিন্ন সময় তারা কাজে ব্যস্ত থাকে যার ফলে ব্যাঙ্কে যাওয়া হয়ে ওঠে না। পাশাপাশি মহিলারা অনেক সময় পুঁজির অভাবে সে রকম কাজ করতে পারে না। এই ব্যাঙ্কের মাধ্যমে মহিলাদের ছোট বড় লোন দিয়ে আত্মনির্ভর করা হবে। সেই দিকে লক্ষ্য রেখেই মূলত এই ব্যাঙ্কের উদ্বোধন করা হয়।

এই শাখার ম্যানেজার মইনুল হক জানান, এদিন আমরা মালদা ডিভিশনের ৪৮ নম্বর শাখার উদ্বোধন করলাম। সেতু মোড় এলাকায় এই শাখা উদ্বোধনের মূল উদ্দেশ্য হল যারা মহিলারা রয়েছে তাদেরকে আত্মনির্ভর করা। গ্রাহকদের জন্য বিভিন্ন রকম ছোট-বড় ঋণের সুবিধা থাকবে। এই ব্যাঙ্কের মাধ্যমে গ্রাহকদেরকে বাড়িতে গিয়ে এটিএম ও ভাউচারের মাধ্যমে টাকা তোলার সুবিধা দেওয়া হবে এই শাখার মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *