পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের খসড়ার তালিকা আজ প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে মোট আসন সংখ্যা ছিল ৫১ টি, নতুন তালিকা অনুসারে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে মোট ৬০টি আসন নির্ধারিত হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলার ২১ টি ব্লকের মধ্যে কেবলমাত্র মোহনপুর, চন্দ্রকোনা ১ নম্বর ও ২ নম্বর এই তিনটি ব্লকে জেলা পরিষদে দুটি করে আসন রয়েছে, বাকি সমস্ত ব্লকে তিনটি করে আসন নির্ধারিত হয়েছে। জেলা পরিষদে ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া জাতি গুলির জন্যও পদ সংরক্ষণ করা হয়েছে।

