কোভিডের ঊর্ধ্বমুখী গ্রাফ চিন্তা বাড়াচ্ছে সরকারের অথচ প্রশাসনের নাকের ডগায় চলল বর্ষবরণের উৎসব, সঙ্গে নাইট পার্টি

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১ জানুয়ারি: রায়গঞ্জের কর্ণজোড়ায় সরকারি স্পোর্টস কমপ্লেক্স ময়দানে কোভিডবিধির তোয়াক্কা না করেই চলল ইংরেজি নববর্ষ সেলিব্রেশন। দু’হাজার টাকার প্রবেশমূল্যে ভেতরেই রাত পর্যন্ত চলল সেলিব্রেশনের অনুষ্ঠান ও নৈশভোজ।

কেন্দ্র ও রাজ্যের সরকার এমনকি চিকিসকরা যখন ওমিক্রন ও দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত রোধে একাধিকবার সাধারণকে সতর্ক থাকতে বলছে, ঠিক তার বিপরীতে কিভাবে এই পার্টি হল সেই প্রশ্ন উঠছে। প্রায় ৭ মাস পরে করোনার এমন বাড়বাড়ন্তে রীতিমতো নড়েচড়ে বসেছে রাজ্যের পাশাপাশি জেলা প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নেমেছিল রায়গঞ্জ থানার পুলিশ।

এদিন রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী শহরের রাস্তার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষকে মাস্ক পড়ার ব্যাপারে সচেতন করেন। রায়গঞ্জের দেবীনগর এলাকায় ও শহরের বিভিন্ন পার্কগুলিতে পুলিশ বাহিনী সাধারণ মানুষকে মাস্ক পড়ার ব্যাপারে সচেতন করেন। অন্যদিকে জেলা প্রশাসনের নাকের ডগায় এমন অনুষ্ঠানের ঘটনায় রীতিমতো প্রশ্নের মুখে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *