সাথী দাস, পুরুলিয়া, ৪ ফেব্রুয়ারি: আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলল। ভোরে বজ্রপাত সহ বৃষ্টি হয় পুরুলিয়া জেলায়। সকাল থেকেই মেঘলা আকাশ আর ঝির ঝিরে বৃষ্টি পুরুলিয়া জেলা জুড়ে দেখা গিয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল রাজ্যের পশ্চিম প্রান্তের জেলা পুরুলিয়ায় শুক্রবার সকাল থেকে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। হল তাই।
পুরুলিয়া জেলা আবহাওয়া দফতরের সূত্রে জানা গিয়েছে, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ সেলসিয়াস ও সর্বোচ্চ ২৭ ডিগ্রি। জেলায় সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪ মিলিমিটার।

এদিকে সকাল থেকে প্রকৃতির বিরূপতা প্রভাব ফেলেছে জনজীবনে। কর্মমুখর মানুষকে সমস্যায় ফেলেছে বৃষ্টি। আজ সরস্বতী পুজোর প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি বলে মনে করছেন পুরুলিয়াবাসী।

