পাড়ার মধ্যে মধুচক্রের আসর! দিনে দুপুরে দুই মহিলাকে আটক করে রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ আগস্ট: দিনে দুপুরে মধুচক্রের আসর থেকে দুই মহিলাকে আটক করল রায়গঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার রায়গঞ্জের উকিল পাড়ার রামকৃষ্ণ স্কুলের কাছে একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই দুই মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা৷ জানা গিয়েছে ওই মহিলাদের বাড়ি রায়গঞ্জ শহরেই।

অভিযোগ, দীর্ঘদিন ধরে রায়গঞ্জের উকিল পাড়ার বাসিন্দা শিশির গুহর বাড়িতে মধুচক্রের আসর বসেছিল। কোনও সময় দুপুর আবার কোনও সময় সন্ধের দিকে ওই বাড়িতে মধুচক্রের আসর বসত। বহিরাগত মহিলা ও পুরুষ ওই বাড়িতে নিত্যদিন আসায় সন্দেহ হয় আশপাশের বাসিন্দাদের। এনিয়ে সোচ্চার হন স্থানীয় বাসিন্দারা৷ পাড়ার মধ্যে এসব অসামাজিক কার্যকলাপ বন্ধে তৎপর হন তারা। বৃহস্পতিবার তক্কে তক্কে ছিলেন আশপাশের বাসিন্দারা। এদিন বিকেলের দিকে দুই মহিলা আচমকাই বাড়িতে ঢোকে। এরপর বেশকিছুক্ষণ ওই বাড়ির গেট বন্ধ থাকায় সেখানে চড়াও হন স্থানীয় লোকজন। বাড়ির সামনে বিক্ষোভও দেখান তারা। পরে ওই দুই মহিলাকে আটক করে রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন তাঁরা৷

এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিশির গুহর বাড়িতে বহিরাগত মহিলারা আসত। বাইরে থেকে আসত পুরুষরাও। প্রথম প্রথম সন্দেহ না করলেও নিত্যদিন বাইরের লোকজনের আসা যাওয়ায় বিষয়টি বুঝতে অসুবিধা হয়নি তাদের। এদিন হাতে নাতে পাকড়াও করা হয় দুই মহিলাকে। তাদের বাড়ি রায়গঞ্জ শহরেই। পাড়ার মধ্যে অসামাজিক কার্যকলাপ অবিলম্বে বন্ধের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *