বালুরঘাটে ব্রিজ থেকে এক মহিলার ঝাঁপ দেওয়ার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য

আমাদের ভারত, দক্ষিণ দিনাজপুর, ২৩ নভেম্বর: বালুরঘাট আত্রেয়ী নদীর ব্রিজ থেকে এক মহিলার ঝাঁপ দেওয়ার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয়দের চেষ্টায় ওই মহিলাকে উদ্ধার করা হয়।

জানা গিয়েছে,ওই মহিলার নাম ভুট্টুরি মুর্মু। বাড়ি বালুরঘাট ব্লকের খড়াইল এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, ওই মহিলার ছেলে কিছুদিন আগে বাইরে কাজে গিয়েছিল। সেখানে গিয়ে নিখোঁজ হয়ে যায় তার ছেলে। অন্য সবাই ফিরলেও তাঁর ছেলে ফেরেনি। ওই মহিলা তার ছেলের সাথে বহুবার যোগাযোগ করবার চেষ্টা করলে যোগাযোগ করতে পারেনি। এর ফলে মঙ্গলবার দুপুরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। কিন্তু নদীতে ঝাঁপ দেওয়ার সময় পথচলতি এক মহিলা দেখতে পেয়ে পিছন থেকে টেনে ধরেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিস।পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে বালুরঘাট থানায় নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *