বাগদায় মেয়ের বিরুদ্ধে অভিযোগের তদন্তে নেমে পুলিশের জালে বাবা ও কাকা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, বাগদা, ২৩ নভেম্বর: মেয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে গিয়ে বাবা ওকাকার পর্দা ফাঁস করল মেয়ে। কিশোরীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠল বাবা ও কাকার বিরুদ্ধে। পুলিশ গ্রেফতার করে বাবা কাশেম মণ্ডল ও কাকা কবির মণ্ডলকে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার পুরাতন হেলেঞ্চা এলাকায়।

ওই এলাকার বাসিন্দা কাশেম মন্ডলের এক মাত্র মেয়ে বয়স ১৭। ২২ আগস্ট বাগদা থানায় ওই কিশোরীর বিরুদ্ধে বাড়ি থেকে এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছে বলে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিল তার বাবা ও কাকা। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই যুবক বাড়িতেই আছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ওই কিশোরীকে মুম্বাইতে মাসির বাড়ি যাওয়ার জন্য সে সহযোগিতা করেছিল। এরপর পুলিশ তদন্তে নেমে কিশোরীকে মুম্বাই থেকে উদ্ধার করে বাগদা থানায় নিয়ে আসে। এরপর ওই কিশোরী পুলিশকে জানায় সে তার বাবা ও কাকার যৌন হেনস্তার শিকার থেকে বাঁচতে বাড়ি থেকে পালিয়ে মাসির বাড়িতে আশ্রয় নিয়েছে। কিশোরীর লিখিত বয়ানের ভিত্তিতে বাবা কাশেম মণ্ডল ও কাকা কবির মণ্ডলকে পুলিশ গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, কিশোরীর লিখিত বয়ান অনুযায়ী, দীর্ঘ দিন ধরে তার বাবা তাকে যৌন হেনস্থা করত ও তার কাকা একাধিকবার ওই কিশোরীকে ধর্ষণ করেছে। বাবা ও কাকার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। বাগদা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *