স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ সেপ্টেম্বর:
ঘরের ভেতর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। মানসিক অবসাদে আত্মঘাতী নাকি ঘটনার পেছনে রয়েছে অন্য কোনও রহস্য বুঝে উঠতে পারছে না পরিবার। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার গোবিন্দপুর বিবেকানন্দ দক্ষিণ পাড়া এলাকায়।
পরিবার সূত্রে জানা যায় যুবকের নাম নির্তম মণ্ডল (১৮)। গতকাল রাতে খাওয়া-দাওয়া করে বিছানায় শুতে যান সকলে। আজ সকালে পরিবারের লোকজন ঘরের দরজা খুলতেই দেখে ওই যুবক ঝুলন্ত অবস্থায় রয়েছে। এর পরেই ওই যুবককে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকের মৃত ঘোষণা করেন। স্বভাবতই ভেঙে পড়ে গোটা পরিবার, পাশাপাশি এলাকায় নেমে আসে শোকের ছায়া। শান্তিপুর থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। কি কারণে ওই যুবক আত্মঘাতীর রাস্তা বেছে নিয়েছে তা কিছুতেই বুঝতে পারছে না পরিবার।

