আমাদের ভারত, ১৫ এপ্রিল: “নতুন বছর, নতুন দিন। নিত্য দিনের কাজের মাঝেও প্রথম দিন শুরু হল আত্মীয় পরিচিতদের সাথে কুশল বিনিময় করে। শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা সারদা, স্বামী বিবেকানন্দের কাছে প্রার্থনা করি এবছরটা যেন সবার আনন্দময় হয়।”
গবেষক ও রাজগীরের শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমের
সম্পাদক সুস্বাগতবাবু এই প্রতিবেদককে বলেন, “১লা বৈশাখে ছুটির দিনের আড্ডা তো আছেই। বাঙালীর নিজস্ব ঘরানা। সবজান্তা বলে যতই দুর্নাম করা হোক চায়ের দোকানে আড্ডার মজাই আলাদা। যা জানা নেই সেই বিষয় জানতে তো পারি। সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি সিনেমা, ফুটবল ক্রিকেট— সব বিষয়ে মতামত শেষে বাড়ি ফিরে পঞ্চম ব্যঞ্জন রান্না-শাক, শুক্তো থেকে শেষ পাতে দই। আজও আমাদের বাড়িতে এই ঐতিহ্য নববর্ষের দুপুরে চলে আসছে।
কোভিডের জন্য গত দু’বছর হালখাতার অনুষ্ঠান অনেক দোকান করেনি। এবছরে নিমন্ত্রণ আছে। যাবার ইচ্ছা তো আছে। তারপর জ্যোৎস্না রাতে একটু একা থাকা।স্মৃতির সরণী ধরে বাকহীন সংলাপ।”

