পঞ্চমীতেই উৎসবের আমেজ উলুবেড়িয়ায়

আমাদের ভারত, হাওড়া, ১০ অক্টোবর: ষষ্ঠী বা সপ্তমী নয় পঞ্চমীর বিকেল থেকেই উৎসব মুখর হয়ে উঠল উলুবেড়িয়া। অবশ্য পঞ্চমী থেকে বললে ভুল হবে মহালয়ার পূণ্য লগ্নে উলুবেড়িয়া নোনা অ্যাথালেটিকের পুজো মন্ডপ উদ্বোধনের মধ্য দিয়ে উলুবেড়িয়ায় শারোদৎসবের সূচনা হয়েছিল। এদিন উলুবেড়িয়ায় শারোদৎসবের সূচনা করেছিলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরী মন্ত্রী পুলক রায়। পরে শনিবার উলুবেড়িয়ার প্রাচীন শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ির পুজো উদ্বোধন করেন মন্ত্রী পুলক রায়। পাশাপাশি প্রথম সারির করোনা যোদ্ধা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সম্মাননা জানান মন্ত্রী। রাতে উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুজো উদ্বোধন করেন মন্ত্রী পুলক রায়।

এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহ-সভাপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমিক কুমার ঘোষ, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস।

অন্যদিকে সোমবার বিকেল থেকেই উলুবেড়িয়ার একাধিক পুজোর উদ্বোধন করেন মন্ত্রী পুলক রায়। এদিন ভার্চুয়ালি নোনা সর্বজনীন পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে এদিন বিকেল থেকেই প্রতিটি মন্ডপে দর্শনার্থীদের ঢল নামে। প্রত্যেকের মতে আবহাওয়া দপ্তরের সতর্কবাণী অষ্টমী থেকে বৃষ্টি নামবে। আর সেই কারণেই পঞ্চমী থেকে রাস্তায় বের হওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *