কোভিডে মৃতের দেহ শ্মশানে ফেলে পালালো পরিজনরা, পুরুলিয়ার পাড়ার ঘটনায় চাঞ্চল্য

সাথী দাস, পুরুলিয়া, ২০ মে: করোনায় আক্রান্তের মৃত দেহ দেহ পড়ে থাকল শ্মশানে। পুরুলিয়ার পাড়া থানার ভাগাবাঁধ এলাকার ঘটনা। বৃহস্পতিবার সকালে ফুলিরডি গ্রামের মানুষ দেখেন শ্মশানে মৃতদেহ চিতার উপর সাজানো। কোনও লোকজন নেই আশেপাশে। স্থানীয়দের দাবি, বুধবার রাতে করোনায় আক্রান্ত হয়ে ফকু গঁরাই নামে বছর পঁয়তাল্লিশের এক ব‍্যক্তির মৃত‍্যু হয় কোভিড হাসপাতালে। সৎকারের জন‍্য মৃত দেহটি পরিবারের লোকেদের দেওয়া হয়। কিন্তু সৎকার না করেই মৃতদেহটি ছেড়ে সমস্ত লোক পালিয়ে যান।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পাশাপাশি গ্রামে। সংক্রমণের আতঙ্ক থেকে এই কাজ বলে মনে করছেন গ্রামবাসী। পরে খবর পেয়ে পাড়া থানার পুলিশ গিয়ে শব দাহ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *