“গোটা রাজ্য নারী নির্যাতনের হাব হয়ে গেছে,” তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ২৪ মার্চ: রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায় পশ্চিমবঙ্গ নারী নির্যাতনের হাব হয়ে গেছে।

রাজ্যজুড়ে প্রায় প্রতিদিনই ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে। কখনো নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার, কখনো শিশু কন্যা ধর্ষিত, কখনো মহিলা কিংবা বৃদ্ধা ধর্ষিত। প্রতি নিয়ত এই ঘটনায় সরব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার কথায় “গোটা রাজ্য নারী নির্যাতনের হাব হয়ে গেছে।” তিনি বলেন, দেশের মধ্যে পশ্চিমবঙ্গ নারী নির্যাতনের ক্ষেত্রে এগিয়ে গেছে। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিবেকানন্দ, রাজা রামমোহন, মা সারদার বাংলা আজ এই জায়গায় পৌঁছে গেছে।

তাঁর অভিযোগ, যেখানে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আছেন সেখানে একজন বাচ্চা মেয়ে কিংবা একজন মহিলা ধর্ষিতা হলে তার দলের নেতা নেত্রীরা বলেন, এই মহিলা এবং তার খদ্দেরের মধ্যে লড়াই, কখনো বলেন অ্যাফেয়ার ছিল। তাঁর দাবি, তৃণমূলের নেতা নেত্রীদের এই ধরনে কথাতেই ধর্ষকরা অনুপ্রাণিত হয়। তাই যতদিন তৃণমূল সরকার থাকবে ততদিনই ধর্ষণের ঘটনা দিনের পর দিন বাড়বে বলে তাঁর দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *