পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরের গেটের সামনে আজ বিকেলে মেদিনীপুর জেলা বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন অনৈতিক কাজকর্মের অভিযোগে এই অবস্থান বিক্ষোভ।
এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি তাপস মিশ্র। জেলা বিজেপির সহ-সভাপতি অরূপ দাস, বিজেপির জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ রায় সহ বিজেপির জেলার অন্যান্য নেতা ও কর্মীবৃন্দ।

